সোহেল ফরাজি,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আজিজুল হক আল ইমরান (২৫) কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা এবং মোঃ ফোরকান গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনীর ১৯(ক) ধারায় আমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সম্পাদক ফোন:৮৮০৯৬৯৬০০৭৯১১
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★