প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ১২:০৬ এ.এম
আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহেল ফরাজি,আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার আমতলীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আমতলী জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ হেযবুত তওহীদের বরগুনা জেলা সভাপতি মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দিন সিকদার, বিশেষ অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক মোঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ প্রেসক্লাব আমতলী শাখার সভাপতি শাহ্সু মুহাম্মদ সুমন রশিদ। ঢাকার কেরানীগঞ্জ হেযবুত তওহীদের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ, বরগুনা জেলা হেযবুত তওহীদের প্রচার সম্পাদক মো. ইদ্রিস মিয়া, সাংবাদিক আবদুল্লাহ মোমেন নিজাম, মোঃ রিপন মুন্সি, যুবদল আমতলী পৌর শাখার সাধারন সম্পাদক সোহাগ তালুকদার, সাংবাদিক এইচ এম রাসেল, আল আমিন বাবু প্রমুখ।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সম্পাদক ফোন:৮৮০৯৬৯৬০০৭৯১১
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★