আমতলী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ তানজিল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ আশিক (১৯), পিতা-মোঃ মোশারফ হাওলাদার এবং মোঃ শাহাবুদ্দিন প্যাদা (২৭), পিতা-মোঃ নাসির প্যাদা। তারা উভয়েই উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার এলাকার বাসিন্দা।
আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন,উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সম্পাদক ফোন:৮৮০৯৬৯৬০০৭৯১১
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★