আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা জেলার আমতলী উপজেলার ১নং গুলিসাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ মিজান সরদার।
তিনি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের (ডলাচারা) সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মিজান সরদার বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
তিনি আরও বলেন, ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে একজন সেবক হিসেবে কাজ করার সুযোগ দিতে এলাকাবাসীর সহযোগিতা ও আন্তরিক সমর্থন প্রয়োজন।
এদিকে, তার প্রার্থী হওয়ার খবরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ৬নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সম্পাদক ফোন:৮৮০৯৬৯৬০০৭৯১১
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★