বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার শারিকখালিতে গত শুক্রবার জমিজমাকে কেন্দ্র করে মারামারি ও হামলা স্বীকার হয়ে বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন আহত মোসা: মাজেদা।
এ ঘটনায় আহত হয়েছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো: মনির গাজীর পরিবারের ৪ সদস্যরা।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার কার্যালয়ে নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবী চেয়ে এক সংবাদ সম্মেলন করেছেন আহত মোসা: মাজেদা।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার কার্যালয়ে নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবী চেয়ে এক সংবাদ সম্মেলন করেছেন আহত মোসা: মাজেদা।
[caption id="attachment_1437" align="alignnone" width="300"]
আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কাধে কাধ মিলানো নেতা মধু তালুকদার ও বাদশা তালুকদার।[/caption]
সংবাদ সম্মেলন সুত্রে জানাগেছে, তলতলী উপজেলার কড়ইবাড়ীয়ার ইউনিয়নের শারীকখালী গ্রামের বাসিন্দা এমায়দুল প্যাদার স্ত্রী মোসা: মাজেদা ও তার স্ত্রীসহ মোট ৪ জন আহত হয়েছেন।এরা চরম নির্যাতন ও অবিচারের শিকার হন।
আর এ ঘটনায় অতর্কিত ও নৃশংস হামলার প্রতিবাদে বিচারের দাবী চেয়ে এবং ন্যায়বিচারের আশা ও তালতলী থানায় মামলা না নেয়ার কারনে বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা জেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন আহত ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এতে উপস্থিত ছিলেন,মারামারি, নির্যাতন ও হামলায় আহত ভুক্তভূগি পরিবারের সদস্যরা ও সাংবাদিকবৃন্দরা।
আহত ভুক্তভুগি মোসা. মাজেদা বলেন,বাদশা ও মধু তালুকদারসহ তাদের সহযোগীরা আওয়ামীগের আমলে সকল সুবিধাভুগি ছিলেন।তারা গত ৫ আগস্টে পরে বিএনপির পিছে পিছে ঘুরে ফায়দা লুটে সুবিধা নিচ্ছেন এই অভিযু্ক্ত নেতারা মো: বাদশা তালুকদার ও মধু তালুকদারের সহযোগিরা। অভিযুক্তরা জমি-জমা সংক্রান্ত একটি পুরনো বিরোধের জের ধরে দুষ্কৃতি কড়াইবারিয়ার এক সময়ের ফেসিবাদী আওয়ামী লীগের দোসর মধু তালুকদারের ছেলে বাদশা তালুকদার তার সন্ত্রাসী সহযোগীদের নিয়ে গত শুক্রবার বর্তমান ইউপি সদস্য মনির গাজীর পরিবারের সদস্যদের উপর তারা নির্মমভাবে হামলা করেন।হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ঢুকে নারী-পুরুষ সহ সকলকে মারধর করে এবং প্রাণনাশের চেষ্টা চালায়।এবং ভুক্তভোগীরা আহত অবস্থায় মামলা করতে গেলে প্রশাসন মামলা না নিয়ে শালিস বৈঠকের কথা বলে তাদের বাড়ীতে পাঠিয়ে দেন। এতে আহত হন মোসা: আলেয়া,মোসা: মায়া,মো:ফোরকান,মো: পলাশ,বর্তমান মেম্বারের স্ত্রী মোসা:রাজিয়া বেগম।আহতরা মনির মেম্বরের আপন বোন ও স্ত্রী।
এতে আহত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে আমতলী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাৎক্ষণিক বরিশালের রেফার করেন সাস্থ্য কর্মকর্তারা। চিকিৎসকরা চিকিৎসা না করেই তারা হাসপাতাল থেকে নাম কেটে দেয় ওই সন্ত্রাসীদের প্রভাবের কারণে।
বক্তারা আরো বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি,ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত মামলা রুজু করা হোক।হামলাকারী বাদশা তালুকদারসহ, তার সকল সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।এবং জমি-জমা বিরোধের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধানের ব্যবস্থা করা হোক।
এবং সাংবাদিক ভাইয়েরা এই অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের কলমের মাধ্যমে সোচ্চার হবেন। আপনাদের সহযোগিতায় আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সম্পাদক ফোন:৮৮০৯৬৯৬০০৭৯১১
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★