ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা Logo গলাচিপায় দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার Logo গলাচিপার চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান Logo নদীভাঙনে হুমকির মুখে পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয় Logo ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ(পানি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা ও প্রশাসক নিয়োগ নিয়ে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ, তদন্ত শুরু) Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওসি বাদলের হয়রানী Logo রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট কর নিয়ে হামলা, আহত এক Logo গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কাগজের ডাক:

গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা

  • Kagojer Dak
  • আপডেট সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৪০৮ বার পড়া হয়েছে

এসএম সুমন রশিদ, বরিশাল ব্যুরো চিফ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১০ নম্বর গজালিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনায় উঠে এসেছে গজালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম (মুকুল)-এর নাম।
স্থানীয়দের একটি অংশের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান তারা। বিশেষ করে ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করছেন অনেকে।
মো. রফিকুল ইসলাম (মুকুল) গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা। তিনি ১০ নম্বর গজালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গজালিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা সহজ করা, সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের দূরত্ব কমানো এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন—এমন একজন নেতৃত্ব চান তারা। এ ক্ষেত্রে সাবেক ইউপি সদস্য মুকুলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে।
তবে নির্বাচনকে সামনে রেখে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাই বা মনোনয়নের প্রক্রিয়া শুরু হয়নি। ফলে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় রাজনৈতিক সমীকরণে চেয়ারম্যান পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা সময়ই বলে দেবে।
এদিকে মুকুলের সমর্থকদের প্রত্যাশা, দলীয়ভাবে সুযোগ পেলে তিনি গজালিয়া ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার নাম নিয়ে আলোচনা বাড়ায় আসন্ন নির্বাচনকে ঘিরে গজালিয়া ইউনিয়নে নতুন করে রাজনৈতিক তৎপরতাও বাড়তে শুরু করেছে।

গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা

গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা

আপডেট সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬