ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা Logo গলাচিপায় দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার Logo গলাচিপার চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান Logo নদীভাঙনে হুমকির মুখে পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয় Logo ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ(পানি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা ও প্রশাসক নিয়োগ নিয়ে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ, তদন্ত শুরু) Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওসি বাদলের হয়রানী Logo রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট কর নিয়ে হামলা, আহত এক Logo গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কাগজের ডাক:

গলাচিপায় দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  • Kagojer Dak
  • আপডেট সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে
  • মশিউর রহমান পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বনানী সড়ক ৯ নম্বর ওয়াডে জমি দখলে ব্যর্থ হয়ে মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মো.রাসেল খলিফা (৩১) নামের এক ব্যক্তি এ মামলা করেছেন।

লিখিত অভিযোগে মো. সেকান্দার আলী দেওয়ান (৫৫) বলেন, সোহাগ দেওয়ান ‘‌ গংদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দীর্ঘ বছর পর্যন্ত ভুগছি । আদালতে তাদের বিরুদ্দে মামলা চলমান। পৈত্রিক ও ক্রয় সূত্রে কিছু জমি থাকায় বিভিন্ন সময়ে সেই জমি দখলের পাঁয়তারা করেন তারা। বাধা দিলে বা আইনের আশ্রয় নিলে খুন জখম করার হুমকি দেন। গ্রামের জমি দেখতে গেলে কয়েক দফায় আক্রমণের চেষ্টাও করেছেন তারা। এ বিষয়ে গলাচিপা থানায় বেশ কয়েকবার বসা হয়েছে।’ সোহাগ দেওয়ান গংদের কাজই হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। আজ তাদের জন্য আমরা বিপদে। কামাল দেওয়ান (৩৫) বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি আমরা দীর্ঘ বছর ধরে ভোগ দখল করে খাচ্ছি সোহাগ দেওয়ান গংদের অত্যাচার আমরা অতিষ্ঠ। জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলমান। জমা জমি ভোগ দখল করে আসছি। নানাভাবে আমাদের পরিবারকে হুমকি দেন। মো.আনোয়ার দেওয়ান (৩৭) বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ১২ ই সেপ্টেম্বর সন্ধা অনুমানিক সাড়ে নয়টার দিকে কলেজের সামনে মোশারেফ ভাইয়ের বিকাশের দোকানে সামনে আমাকে সোহাগ দেওয়ান, রাসেল খলিফা,রহমান দেওয়ান,রব্বানি ও কুদ্দুসসহ আরো নাম না জানা অনেকে আমাকে ধাওয়া দিয়ে মারধর করে। আমাকে বাঁচাতে রাসেল দেওয়ান আমার সামনে দাঁড়ায় আমি ওর সহযোগিতায় মোশারফ এর দোকানে ঢুকে পরি মোশারফ ভাই দোকানের শাটার আটকে দেয়। রাসেল দেওয়ানকে ওরা মারধর করে এতে রাসেল দেওনের মাথা ফেটে যায়।শরীরের বিভিন্ন অংশে কামরের চিহ্ন পাওয়া যায়। তিনি গুরুতর আহত হন।গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের সহযোগিতায় রাসেল দেওয়ানকে এলাকাবাসী হাসপাতালে ভর্তি করেন। মো.মিজানুর দেওয়ান (৩৮) বলেন, গুরুতর আহত রাসেল দেওয়ানকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৩ ই সেপ্টেম্বর সকালে বাড়িতে নিয়ে আসে। পরে ঐ কলেজ পাড়ার কামাল মাস্টার কোচিং সেন্টারে বসে আলাউদ্দিন খলিফা, হানিফ খলিফা, সাবেক কাউন্সিলর সাহেব আলী মাতুব্বর সহ আরও নাম না জানা অনেকের সহযোগিতায় সালিশ বৈঠকে বসেন। এতে দুপক্ষ রাসেল দেওয়ান, সোহাগ দেওয়ান, রাসেল খলিফার বিষয়টি সমাধান করেন। রাসেল দেওয়ানকে সালিশির মাধ্যমে চিকিৎসা বাবদ ৭০০০ টাকা দিয়ে দেয়। তিনি আরও বলেন, ওই সালিশ বৈঠকে রাজিব খলিফা বাড়ির নিজ গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে হাত ভেঙে যায় এই বিষয়টি খোলামেলা আলোচনা হয় বলে তিনি জানান। মো.ইব্রাহিম দেওয়ান (৩৪) বলেন,আমি একটি স্কুলে জব করি আমি বরগুনায় থাকি ঈদ কোরবানি ছাড়া বাড়িতে যাই না। পূর্ব শত্রুতার জেরে ভাই বাবার সাথে আমাকে মামলায় আসামি করেছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। পথচারী লোকমান বলেন, আনোয়ার দেওয়ানকে মারধর করা অবস্থায় রাসেল দেওয়ান সামনে পড়লে রাসেল দেওয়ানে সোহাগ দেওয়ান ও রাসেল খলিফা মারধর করে বলে তিনি জানান। এ বিষয়ে প্রতিপক্ষ সোহাগ দেওয়ানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। আহত রাজিব খলিফা বলেন, আমি আহত হাসপাতালে ভর্তি রয়েছি। কারা তাকে মেরেছে জানতে চাইলে তিনি তাদের নাম বলেন। রাজিব খলিফার বড় ভাই রাসেল খলিফা বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর ৩৫ /২৬। এ বিষয়ে রাসেল খলিফার কাছে জানতে চাইলে তিনি জানান, আমার ভাইকে মারধর করায় আমি মামলা করেছি। এ বিষয় নিয়ে শালিশ আালা উদ্দীন খলিফা বলেন, রাসেল দেওয়ান আহত হওয়ায় চিকিৎসা বাবত প্রতিপক্ষের কাছ থেকে ৭০০০ টাকা দেওয়া হয়েছে। গলাচিপা থানার এস আই মো.রাসেদুল ইসলাম বলেন, মামলা হয়েছে। ঘটনাস্থল স্থল পরিদর্শন করে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয় নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, প্রত্যেকটা রোগীর সেবা দেওয়াই আমাদের কাম্য, তাকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, তারপরও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব।

গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা

গলাচিপায় দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬