
আসাদুজ্জামান, আমতলী থেকে: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমতলী উপজেলা নির্বাচন কমিশন অফিসের নির্বাচনীয় কার্যক্রম সোমবার বিকেল ৫টা পর্যন্ত থাকার নীতিমালা রয়েছে।আর এ নির্ধারিত ময়ের এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা-১ আসনে(আমতলী-তালতলী ও বরগুনা সদর)জনতার নেতা মো. মশিউর রহমান আকন তিনি মনোনয়ন পত্রজমা দেন।তিনি ৫ আগষ্টের পরপরই বরগুনা ১ আসনের আমতলী-তালতলী ও বরগুনা সদর উপজেলায় সর্বপ্রথম তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করে তার নির্বাচনিয় প্রচার শুরু করেছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে,আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৗধুরীর কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: মশিউর রহমান মিলন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান আকন বলেন,আমি বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ আগস্টের পর থেকে জনাব তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণের মধ্য দিয়ে আমার নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। আমার বহুল প্রত্যাশিত আমতলী ও তালতলী নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি ভোটার সংখ্যা।তাই আমি জয়ী হওয়ার সম্ভাবনা নিয়ে মাঠে নেমেছি এবং মনোনয়ন পত্র জমা দিয়েছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী দৈনিক কাগজের ডাককে বিষয়টি নিশ্চিত করে বলেছেন।










