ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা Logo গলাচিপায় দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার Logo গলাচিপার চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান Logo নদীভাঙনে হুমকির মুখে পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয় Logo ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ(পানি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা ও প্রশাসক নিয়োগ নিয়ে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ, তদন্ত শুরু) Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওসি বাদলের হয়রানী Logo রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট কর নিয়ে হামলা, আহত এক Logo গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কাগজের ডাক:

আমতলীতে ভুল সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Kagojer Dak
  • আপডেট সময় : ১২:৩৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

সোহেল ফরাজি,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. রুবেল মৃধা।
আজ শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব, আমতলী শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে রুবেল মৃধা বলেন, তাদের একই গ্রামের প্রতিবেশী নিয়াজ খলিফা ও তার স্ত্রী তানিয়া আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, তার পিতা সোবাহান মৃধা একটি ইটভাটা থেকে দাদনের টাকা নিয়েছিলেন। অসুস্থতার কারণে তিনি পরবর্তীতে কাজে যেতে না পারায় পাওনা টাকা সম্পূর্ণ পরিশোধ করতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।
রুবেল মৃধার দাবি করে বলেন, গত ১৭ জুন রাত সাড়ে ১১ টার দিকে তার পিতা একা বাড়িতে ফেরার সময় প্রতিবেশী নিয়াজ খলিফার পালিত কুকুর তাকে তাড়া করে এবং কামড় দেয়। এ সময় নিয়াজ খলিফার স্ত্রী তানিয়া আক্তার সুখী স্থানীয় লোকজনকে ডেকে তার পিতাকে গরু চোর সন্দেহে আটক ও মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন, প্রকৃত ঘটনা গোপন করে তার পিতাকে গরু চোর হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে। এতে তাদের পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় প্রতিপন্ন হয়েছে।
তিনি প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা

আমতলীতে ভুল সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:৩৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬