ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার Logo গলাচিপার চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান Logo নদীভাঙনে হুমকির মুখে পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয় Logo ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ(পানি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা ও প্রশাসক নিয়োগ নিয়ে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ, তদন্ত শুরু) Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওসি বাদলের হয়রানী Logo রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট কর নিয়ে হামলা, আহত এক Logo গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ Logo গলাচিপায় মিরন প্যাদাকে মারধর, হাসপাতালে ভর্তি Logo গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রফিকুল ইসলাম মুকুল, সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে নতুন প্রত্যাশা, জনগণের নজরে মুকুল
কাগজের ডাক:

গলাচিপায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, তিনটি চিমনি ভেঙে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

  • Kagojer Dak
  • আপডেট সময় : ১১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

মো: বাপ্পি মেডিক্যাল প্রতিনিধি,পটুয়াখালী।।

গলাচিপা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার গোলখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়, ইট ধ্বংস করে এবং ১,৪০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আসাদুজ্জামান। অভিযানে সহায়তা করে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের বিশেষ টিম।

অভিযানে যেসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: মেসার্স বিবিসি ব্রিকস – মালিক বশির তালুকদার (জরিমানা: ৫০,০০০/- টাকা), মেসার্স ভাই ভাই ব্রিকস – মালিক গোলাম কিবরিয়া ইমন প্যাদা ও জাকির চৌকিদার (জরিমানা: ৪০,০০০/- টাকা), মেসার্স হাওলাদার ব্রিকস – মালিক সোহাগ হাওলাদার (জরিমানা: ৫০,০০০/- টাকা)।

অভিযানে প্রতিটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং ভাটা বন্ধের মুচলেকা নেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার

গলাচিপায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, তিনটি চিমনি ভেঙে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫