ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা Logo গলাচিপায় দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার Logo গলাচিপার চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান Logo নদীভাঙনে হুমকির মুখে পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয় Logo ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ(পানি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা ও প্রশাসক নিয়োগ নিয়ে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ, তদন্ত শুরু) Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওসি বাদলের হয়রানী Logo রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট কর নিয়ে হামলা, আহত এক Logo গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কাগজের ডাক:

আমতলীতে অচলাবস্থা নিরসনে বাস,মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনে সাধারন সভা অনুষ্ঠিত।

  • Kagojer Dak
  • আপডেট সময় : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৪৬৯ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং—খুলনা-২৪৭৩)-এর সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মো: সাইফুল আজম (সোহেল) গাজীর সভাপতিত্বে ও মো : আল আমিন ফকিরের সঞ্চালনায় আমতলী চৌরাস্তা মাছ-বাজার সংলগ্ন পশ্চিম পাশে শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮-আগস্ট) অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও সদস্যরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, ৫-আগস্ট ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর তৎকালীন কমিটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এর ফলে দীর্ঘদিন ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় এবং পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়।

এ অবস্থায় সংগঠনের কার্যক্রম সচল, গতিশীল ও শ্রমিকবান্ধব করতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর বিভাগীয় শ্রম দপ্তর খুলনা – স্মারক নং- ৪০.০২.০০০০.০০০.১০৩.৩৪.০০০৫.২৬.৭০৭ সহকারী পরিচালক আশিস কুমারের ২৭-জুলাই স্বাক্ষরিত চিঠিতে আহ্বায়ক কমিটি আগামী ৩০ কার্য দিবসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ রয়েছে।

সভার সভাপতি বলেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনকে নতুনভাবে সক্রিয় করতে হলে যোগ্য, গ্রহণযোগ্য ও শ্রমিকবান্ধব নেতৃত্ব প্রয়োজন। নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় এবং সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সাধারণ সভায় উপস্থিত শ্রমিক নেতারা দ্রুত আহ্বায়ক কমিটি গঠন করে সংগঠনের নিয়মিত কার্যক্রম চালু করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক সদস্য আব্দুস সালাম, মো: খবির, শহিদুল ইসলাম, আমানুল্লাহ, আলমগীর, মো: মামুন আকন সহ প্রায় দুই শতাধিক শ্রমিক ইউনিয়ন সদস্য।

গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা

আমতলীতে অচলাবস্থা নিরসনে বাস,মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনে সাধারন সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬