
আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের যুবদল সভাপতি হিসেবে যুবদল নেতা মো. মনির ঘরামীকে দেখতে চান বলে দাবি করেছেন তার স্থানীয় সমর্থকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনির ঘরামী কলাগাছিয়া গ্রামের ঘরামী বাড়ির বাসিন্দা। তিনি আজিজ ঘরামীর ছেলে এবং তিন ভাইয়ের মধ্যে মেঝভাই মনির। সমর্থকদের ভাষ্য, ছাত্রজীবন থেকেই তিনি সাদাসিধে, ন্যায়পরায়ণ ও জনবান্ধব স্বভাবের মানুষ হিসেবে পরিচিত।তিনি গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ১ নং সিনিয়র যুগ্ন আহবায়ক গুলিশাখালী ইউনিয়ন মো.মনির ঘরামী
জানা যায়, মনির ঘরামী ২০০২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার সমর্থকদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দারা বলেন, মনির ঘরামী দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতাকে মো: মনির ঘরামীকে সভাপতি হিসেবে দেখতে আগ্রহী অনেক নেতা-কর্মী ও সমর্থকরা
তবে সম্ভাব্য যুবদল নেতা কর্মী হিসেবে মনির ঘরামীর বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়নের সকল যুবদল নেতা কর্মীদের চেয়ে মনির ঘরামীর নাম সেই আলোচনায় উঠে আসা অন্যতম একটি নাম।
এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ১ নং সিনিয়র যুগ্ন আহবায়ক গুলিশাখালী ইউনিয়ন মো.মনির ঘরামী বলেন,আমি বিএনপির দু:সময় কারাবরন সহ নানা হামলার স্বীকার হয়েছি। আমার ইউনিয়নে দলের জন্য যেটুকু ত্যাগ করেছি তা অন্যান্ন ইউনিয়ন যুবদল নেতাকর্মীদের চেয়ে আমার অবদান বেশি । আমার দাবী জনগনের কাছে বিএনপির সরকার ক্ষমতায় তাই আমার ত্যাগও দলের জন্য ভালবাসা দেখে জনগন আমাকে গুলিশাখালী সভাপতি দেখতে চায়।
তিনি আরো বলেন, জেলা যুবদল ও উপজেলা যুবদলের সকল নেতা কর্মীদের কাছে দাবী করে মো:মনির ঘরামী বলেন,আমার রাজনৈতিক কর্মকান্ডে কোন কলংক নাই। জনগনের ভালবাসায় সিক্ত হয়ে জেলা উপজেলার নেতাকর্মীদের কাছে আমার দাবী আমাকে সংগঠন মুল্যায়ন করে যেন সভাপতি পদ দেয়া হয়।









