ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার Logo গলাচিপার চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান Logo নদীভাঙনে হুমকির মুখে পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয় Logo ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ(পানি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা ও প্রশাসক নিয়োগ নিয়ে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ, তদন্ত শুরু) Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওসি বাদলের হয়রানী Logo রাঙ্গাবালীতে সবজি বাগান নষ্ট কর নিয়ে হামলা, আহত এক Logo গলাচিপায় সাবেক সেনাসদস্যকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ Logo গলাচিপায় মিরন প্যাদাকে মারধর, হাসপাতালে ভর্তি Logo গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রফিকুল ইসলাম মুকুল, সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে নতুন প্রত্যাশা, জনগণের নজরে মুকুল
কাগজের ডাক:

জনপ্রতিনিধি ও কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন: রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ০১:১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৬১৮ বার পড়া হয়েছে

  • ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উন্নত নাগরিক সেবা প্রদানে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যন্ত পাঁচ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উন্নত নাগরিক সেবা প্রদানে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের উদ্যোগকে স্বাগত এবং এ উপলক্ষে স্থানীয় সরকারের প্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনতার মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। এদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ ও অর্থনীতির শক্ত ভিত গড়ে তোলার জন্য স্বাধীনতার পরপরই নবরূপে গঠন করা হয় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, আইন-কানুন ও বিধিবিধান। দেশে শুরু হয় বহুমুখী উন্নয়নের নতুন ধারা। বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় সদ্য স্বাধীন বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

তিনি আশা প্রকাশ করেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে এবং সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। রাষ্ট্রপতি স্থানীয় সরকার দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার

জনপ্রতিনিধি ও কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন: রাষ্ট্রপতি

আপডেট সময় : ০১:১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩