ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo আমতলীতে ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, ভোট ও দোয়া চাইছেন আট চেয়ারম্যান প্রার্থী Logo আমতলীর গুলিসাখালী ইউনিয়নে মেম্বর পদে প্রার্থী মিজান সরদার, দোয়া ও সমর্থন কামনা Logo গলাচিপায় গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মুকুলকে দেখতে চান স্থানীয়রা Logo গলাচিপায় দখলে ব্যর্থ হয়ে জমির মালিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার Logo গলাচিপার চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান Logo নদীভাঙনে হুমকির মুখে পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয় Logo ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান Logo গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ(পানি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা ও প্রশাসক নিয়োগ নিয়ে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ, তদন্ত শুরু) Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওসি বাদলের হয়রানী
কাগজের ডাক:

বাইপাস রাস্তা সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-১০

  • Kagojer Dak
  • আপডেট সময় : ১০:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

আমতলী(বরগুনা) প্রতিনিধি:

আমড়াগাছিয়া গ্রামের গুদির খালের স্লুইজের নির্মাণের বাইপাস সড়ক সংস্কারকে কেন্দ্র করে প্রতিবেশী ওমর আলী চৌকিদার ও মনির প্যাদার মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত আটজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সাহেববাড়ী স্ট্যান্ডে।
জানাগেছে, আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামের গুদির খালে স্লুইজের নির্মাণ কাজ চলছে। স্থানীয়দের চলাচলের জন্য ঠিকাদার বাদশা মিয়া বাইপাশ রাস্তা নির্মাণ করে দেন। বৃষ্টিতে ওই বাইপাস রাস্তা চলাচল অনুপোযোগী হয়ে পরেছে। গত জুন মাসের মাঝামাঝি সময় স্থানীয় জাহাঙ্গির মৃধা, আব্বাস মৃধা ও ওমর আলী চৌকিদার ঠিকাদার বাদশাকে বাইপাস রাস্তা মানুষের চলাচলের উপযোগী করতে পরামর্শ দেন। কিন্তু বৃষ্টির কারনে ওই রাস্তা সংস্কার করতে পারেনি ঠিকাদার। ওই কদমাক্ত পথে চলাচল নিয়ে গত শনিবার ওমর আলী চৌকিদারের সঙ্গে প্রতিবেশী মনির প্যাদার কথা কথাকাটি হয়। এর জের ধরে ওইদিন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ ওইদিন রাতে আমতলী থানায় লিখিত অভিযোগ দেয়। এ নিয়ে সোমবার রাতে শালিস বৈঠকে বসার সিন্ধান্ত হয়। কিন্তু শালিস বৈঠকে বসার আগেই দুই পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ওই দিন রাত ১১ টার দিকে গুরুতর আহত কালাম দফাদার, মোসাদ্দেক হোসেন, হাবিবুল্লাহ, মাহবুব, ওমর আলী চৌকিদার, সুজন প্যাদা, সোহাগ প্যাদা ও মনির প্যাদাকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আব্বাস মৃধা ও আবু বকর স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন,  বাইপাশ রাস্তা সংস্কারকে কেন্দ্র করে সোমবার রাতে কালাম দফাদারের ওপর প্রতিবেশী মনির প্যাদার লোকজনের হামলা করে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়েছে।
গ্রাম পুলিশ আবু কালাম বলেন, বাইপাস রাস্তা সংস্কারকে কেন্দ্র করে মনির প্যাদার লোকজন আমার ভাইকে মারধর করেছে। এ ঘটনার শালিস বৈঠকের বসার কথা ছিল। কিন্তু বৈঠকের বসার আগেই মনির প্যাদা, তার দুই ছেলে সোহাগ প্যাদা, সুজন প্যাদাসহ তার লোকজন আমাকে ও আমার লোকজনের ওপর হামলা করেছে। এতে আমার পক্ষের সাতজন জখম হয়েছে। মনির প্যাদা হামলার কথা অস্বীকার করে বলেন, উল্টো ওমর আলী চৌকিদারের লোকজন আমার লোকজনের ওপর হামলা করেছে। এতে আমি ও আমার দুই ছেলে গুরুতর জখম হয়েছি।পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু বকর বলেন, গুরুতর আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে সোমবার রাতে স্থানীয়ভাবে শালিস বৈঠকে বসার কথা ছিল। কিন্তু শালিক বৈঠকের আগেই দুই পক্ষ আবারো সংর্ঘষে জড়িয়েছে। তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, ভোট ও দোয়া চাইছেন আট চেয়ারম্যান প্রার্থী

বাইপাস রাস্তা সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-১০

আপডেট সময় : ১০:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫